প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
নতুন কুড়ি ক্লাবের উদ্যোগে রাস্তা সংস্কার

নতুন কুড়ি ক্লাবের উদ্যোগে রাস্তা সংস্কার
মো: রেজাউল ইসলাম শাফি,
কুলাউড়া প্রতিনিধি,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামে ‘নতুন কুড়ি ক্লাব’-এর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা সংস্কারের কাজ চলছে। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ২০০টি পরিবারের সদস্যরা চলাচল করেন। কয়েক বছর আগে সরকারিভাবে রাস্তাটিতে ইটসোলিং করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে ইটের খোয়া উঠে গিয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
দীর্ঘদিনেও সরকারি সংস্কার না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। স্থানীয় ‘নতুন কুড়ি ক্লাব’-এর নেতৃত্বে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এই মহতী কাজে গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক আল ফেরদাউসসহ বেশ কয়েকজন সমাজসেবী ও স্থানীয় বাসিন্দারা আর্থিক সহায়তা প্রদান করছেন এবং স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে তাদের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
আজ রোজ শুক্রবার ১৯-জুন ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪